News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে আপাতত খুলছে না সিনেমা হল, রামলীলায় অনুমতি
Image

পঞ্জাবে আপাতত খুলছে না সিনেমা হল, রামলীলায় অনুমতি

চন্ডীগড়, ১৫ অক্টোবর (হি.স.): পঞ্জাবের চলচ্চিত্র-প্রেমীদের জন্য দুঃখের খবর। দেশের বিভিন্ন রাজ্যে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে সিনেমা হল খুললেও, পঞ্জাবে আপাতত খুলছে না সিনেমা হল। করোনাভাইরাসের প্রকোপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। সিনেমা হল ছাড়াও, আপাতত খুলছে না মাল্টিপ্লেক্স এবং বিনোদন পার্কও। তবে, রামলীলায় সবুজ সংকেত দিয়েছে পঞ্জাব সরকার। কঠোরভাবে কোভিড প্রোটোকল মানলেই রামলীলায় অনুমতি দেওয়া হবে।


বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন রাজ্যে খুলছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স। কিন্তু, এদিন সকালেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মিডিয়া উপদেষ্টা রভীন ঠুকরাল জানিয়েছেন, আপাতত সিনেমা হল, মাল্টিপ্লেক্স, এবং বিনোদন পার্ক না-খোলার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। তবে, কঠোরভাবে কোভিড প্রোটোকল মানলেই রামলীলায় অনুমতি মিলবে। মুখ্যমন্ত্রীর কোভিড-১৯ পর্যালোচনা বৈঠকের পর বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top