News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের উদ্যোগীদের সাব্রুমে শিল্প স্থাপনে ভারতে নিযুক্ত হাইকমিশনারকে প্রয়াস নিতে বললেন মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশের উদ্যোগীদের সাব্রুমে শিল্প স্থাপনে ভারতে নিযুক্ত হাইকমিশনারকে প্রয়াস নিতে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ সাব্রুমের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের শিল্পোদ্যোগীদের শিল্প স্থাপনে এগিয়ে আসার জন্য ত্রিপুরা সফররত ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মহম্মদ ইমরানকে প্রয়াস নিতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷ মুখ্যমন্ত্রী বাংলাদেশের হাইকমিশনারকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাঁর হাতে স্মারক উপহার তুলে দেন৷ বাংলাদেশের হাইকমিশনারও স্মারক উপহার হিসেবে মুখ্যমন্ত্রীর হাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন৷ সাক্ষাৎকারকালে বাংলাদেশের সাথে ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট যে সব বিষয় রয়েছে সেগুলি সমাধানের বিষয়ে আন্তরিক উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরানকে অনুরোধ জানিয়েছেন৷ এছাড়াও সাক্ষাৎকারের সময় দুজনের মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে৷

মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশের চিটাগাঙ্গ বন্দর খুলে যাওয়ায় ত্রিপুরা ও বাংলাদেশ উভয়ই লাভবান হবে৷ কারণ ওই বন্দরের মাধ্যমেই ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির মধ্যে পণ্য পরিবহণ করা হবে৷ এই বিষয়টি বাংলাদেশ সরকারের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের সাব্রুমের ৪ কিলোমিটারের মধ্যেই রেল স্টেশন, আইসিপি, লজিস্টিক হাব এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে৷ সাব্রুমে নির্মীয়মাণ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশের উদ্যোগীরা যাতে শিল্প স্থাপনে এগিয়ে আসেন, সে বিষয়ে প্রয়াস নিতে হবে৷ মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরায় পর্যাপ্ত পরিমাণে গ্যাস ও বিদ্যুৎ রয়েছে, যা শিল্প স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বাংলাদেশের উদ্যোগীরা সাব্রুমের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনে এগিয়ে আসলে তাঁদের প্রথম ৫ বছরের জন্য জিএসটি-তে ছাড় সহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে৷


এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরার প্রসিদ্ধ হস্ততাঁত শিল্প, বাঁশবেত শিল্প এবং রবার শিল্পের বিভিন্ন পণ্য বাংলাদেশে তুলে ধরতে এবং বাংলাদেশের বিভিন্ন প্রসিদ্ধ পণ্য ত্রিপুরায় তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন৷ এছাড়া, আগরতলা-আখাউড়া রেলপথের বাংলাদেশের দিকের রেলপথ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা, রাজ্যের কিছু কিছু সীমান্ত এলাকায় ফেন্সিং নির্মাণের কাজ সম্পন্ন করা, বিলোনিয়া-ফেণী রেলপথটিকে মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর করা, বাংলাদেশের সাথে ত্রিপুরার আমদানি-রফতানি আরও বৃদ্ধি করার জন্য রাজ্যে টেস্টিং ল্যাব স্থাপন, বাংলাদেশে যে সমস্ত পণ্য রফতানির বিষয়ে বন্দর বিধিনিষেধ রয়েছে তা নিরসনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়৷


মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরানের সৌজন্য সাক্ষাৎকারের সময় রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার, ত্রিপুরাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা উপস্থিত ছিলেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান জানান, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার যে গভীর সম্পর্ক রয়েছে তা আরও গভীরতর হচ্ছে৷ সেই সম্পর্ককে আরও সুন্দরভাবে দ্রুত কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে৷ এছাড়াও ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্কিত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে৷ তিনি আরও জানান, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার জনগণ যেভাবে পাশে দাঁড়িয়েছিল তা আজও বাংলাদেশের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন৷ সেটা ধরে রেখেই আমরা আরও এগিয়ে যেতে চাই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top