News Flash

  • Home
  • Uncategorized
  • মনোনয়ন পত্র জমা দিলেন তেজস্বী যাদব
Image

মনোনয়ন পত্র জমা দিলেন তেজস্বী যাদব

পাটনা, ১৪ অক্টোবর (হি. স.): বুধবার মনোনয়নপত্র জমা দিলেন আরজেডি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আরজেডি শক্তিশালী গড় হিসেবে পরিচিত রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে দুই দিনের মধ্যে দলীয় নির্বাচনী ইসতেহার প্রকাশ করা হবে। এই বিধানসভা কেন্দ্রের জনগণ বরাবর আরজেডির পাশে দাঁড়িয়েছে। এবারও তারা দাঁড়াবে। বিহারবাসী লালু প্রসাদ যাদবের অনুপস্থিতিকে একান্ত ভাবে অনুভব করছে।মহাজোট রাজ্যে ক্ষমতায় এলে জনগণের কল্যাণে কি কি পদক্ষেপ নেবে তার রূপরেখা কংগ্রেস এবং বাম দলগুলোর সঙ্গে বসে আলোচনা করে নির্ধারণ করা হবে। ক্ষমতায় এলে সমস্ত ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে। বিহারবাসী মহাজোটের পক্ষে নিজেদের রায় দেবে।

উল্লেখ করা যেতে পারে তেজস্বী বিপক্ষে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সতীশ যাদব। বৈশালী জেলার এই বিধানসভা কেন্দ্রটি বরাবরই আরজেডি শক্ত গড় হিসেবে পরিচিত। কিন্তু ২০১০ সালের বিধানসভা নির্বাচনে আরজেডি প্রার্থী রাবড়ি দেবীকে হারিয়েছিলেন জেডিইউ টিকিটে দাঁড়ানো সতীশ যাদব।২০১৫ সালে এই কেন্দ্রে জেতেন তেজস্বী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top