News Flash

  • Home
  • Uncategorized
  • মেহবুবার সঙ্গে দেখা করলেন ফারুক-ওমর, কাটালেন অনেকটা সময়
Image

মেহবুবার সঙ্গে দেখা করলেন ফারুক-ওমর, কাটালেন অনেকটা সময়

শ্রীনগর, ১৪ অক্টোবর (হি.স.): দীর্ঘ এক বছরেরও বেশি সময় আটক থাকার পর মঙ্গলবার রাতেই মুক্তি পেয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মুক্তি পাওয়ার পরবর্তী দিন, বুধবার মেহবুবা মুফতির সঙ্গে দেখা করলেন ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লা এবং ন্যাশনাল কনফারেন্স-এর সহ-সভাপতি ওমর আব্দুল্লা। মেহবুবার বাড়িতে বুধবার অনেকটাই সময় কাটিয়েছেন সম্পর্কে বাবা-ছেলে ফারুক ও ওমর।  

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর ২০১৯-এর ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা, ওমর আব্দুল্লা এবং মেহবুবা মুফতি-সহ কাশ্মীরের বহু রাজনীতিককে আটক করা হয়েছিল। এ বছরের গোড়াতে ওমর, ফারুক-সহ কয়েক জনকে মুক্তি দেওয়া হলেও মেহবুবাকে গৃহবন্দি করেই রাখা হয়। গত জুলাইয়ে তিন মাসের জন্য মেহবুবার গৃহবন্দির সময়কাল বাড়িয়েছিল প্রশাসন। অবশেষে মঙ্গলবার রাতে মুক্তি পান পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। এদিন মেহবুবা মুফতির সঙ্গে দেখা করে ফেরার সময় ওমর আব্দুল্লা জানিয়েছেন, ‘১৪.৫ মাস বন্দি থাকার মঙ্গলবার মুক্তি পেয়েছেন মেহবুবা মুফতি। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নয়, শুধুমাত্র তাঁকে দেখতে এসেছিলাম।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top