News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, রাজ্যজুড়ে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি
Image

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, রাজ্যজুড়ে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি

হায়দরাবাদ, ১৪ অক্টোবর (হি.স.): একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদের স্বাভাবিক জনজীবন। বৃষ্টিতে বেহাল তেলেঙ্গানার বিভিন্ন প্রান্ত। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার পর্যন্ত তেলেঙ্গানার সমস্ত বেসরকারি দফতর, অফিসারে ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বেরোতে বারণ করেছেন কমিশনার অফ পুলিশ (সাইবরাবাদ মেট্রোপলিটন পুলিশ) ভি সি সজ্জানার। 

বৃষ্টিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। হায়দরাবাদে পৃথক ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। জলের তলায় হায়দরাবাদের নেহেরু জুলজিক্যাল পার্কও। হায়দরাবাদের সর্বত্র এখন শুধু জল আর জল। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি খেলনার মতো ভেসে যায়। হায়দরাবাদের ময়ূরী নগর, রমন্থপুর, টোলিচৌকি প্রভৃতি এলাকা জলের তলায়। কার্যত বন্যা পরিস্থিতি হায়দরাবাদে। কমিশনার অফ পুলিশ (সাইবরাবাদ মেট্রোপলিটন পুলিশ) ভি সি সজ্জানার জানিয়েছেন, বৃষ্টি চলছে তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি, বাড়ির বাইরে বেরোবেন না। খুব জরুরি হলে আমাদের কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর-৯৪৯০৬১৭৪৪৪ ফোন করুন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top