News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতকেও ওভারটেক করবে বাংলাদেশ, অর্থনীতি নিয়ে কেন্দ্রকে খোঁচা রাহুলের
Image

ভারতকেও ওভারটেক করবে বাংলাদেশ, অর্থনীতি নিয়ে কেন্দ্রকে খোঁচা রাহুলের

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): জিডিপি নিয়ে খারাপ পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)। আইএমএফ রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরে (২০২০) ভারতে জিডিপি-র হার সঙ্কুচিত হতে পারে ১০.৩%। আইএমএফ-এর এই রিপোর্ট নিয়েই নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল বুধবার টুইটারে লেখেন, এবার ভারতকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ। বুধবার আইএমএফ-এর রিপোর্ট নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে রাহুল টুইটারে লিখেছেন, ‘বিজেপির ঘৃণা-ভরা সাংস্কৃতিক জাতীয়তাবাদের ৬ বছরের অসাধারণ অর্জন। এবার ভারতকেও ওভারটেক করবে বাংলাদেশ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা বিশ্ব ব্যাঙ্ক ভারতের অর্থনীতি যতটা ধাক্কা খাবে বলে আশঙ্কা করছে, পরিস্থিতি তার থেকেও খারাপ হওয়ার ইঙ্গিত আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)-এর রিপোর্টে। এইএমএফ-এর রিপোর্টে দাবি, চলতি বছরে (২০২০) ভারতে জিডিপি-র হার সঙ্কুচিত হতে পারে ১০.৩%। বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস ছিল এই অর্থবর্ষে (২০২০-২১) ৯.৬% সঙ্কোচনের। শীর্ষ ব্যাঙ্ক আরবিআই-এরও প্রায় তা-ই, ৯.৫%।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top