News Flash

  • Home
  • Uncategorized
  • ১১টি রাজ্যসভা আসনে ৯ নভেম্বর ভোট, ফলপ্রকাশ ওই দিনই
Image

১১টি রাজ্যসভা আসনে ৯ নভেম্বর ভোট, ফলপ্রকাশ ওই দিনই

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৫ নভেম্বর অবসর নিতে চলেছেন উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার ১০ জন সাংসদ এবং উত্তরাখণ্ড থেকে একজন সাংসদ। ওই ১১টি রাজ্যসভা আসনের জন্য ভোটগ্রহণ হবে আগামী ৯ নভেম্বর। ভোট গণনা ও ফলপ্রকাশ হবে ওই দিনই। মনোনয়ন পেশের শেষ দিন ২৭ অক্টোবর।


মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর খালি হচ্ছে উত্তর প্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসন। উত্তর প্রদেশ থেকে অবসর নেবেন-চন্দ্রপাল সিং যাদব, জাভেদ আলি খান, অরুণ সিং, নীরজ শেখর, পি এল পুনিয়া, হরদীপ সিং পুরী, রবি প্রকাশ বর্মা, রাজারাম, রামগোপাল যাদব ও বীর সিং। উত্তরাখণ্ড থেকে অবসর নিচ্ছেন রাজ বব্বর। ওই ১১টি রাজ্যসভা আসনে ভোট হবে ৯ নভেম্বর। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন পেশের শেষ দিন ২৭ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ নভেম্বর। ভোটগ্রহণ হবে ৯ নভেম্বর সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত। ভোটগণনা হবে ওই দিনই।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top