News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্র ও রাজ্যে চরম ব্যর্থতার নজির স্থাপন করেছে বিজেপি, সুর চড়ালেন এআইসিসি সাধারণ সম্পাদক
Image

কেন্দ্র ও রাজ্যে চরম ব্যর্থতার নজির স্থাপন করেছে বিজেপি, সুর চড়ালেন এআইসিসি সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ মহিলাদের বিরুদ্ধে অপরাধ, বেকারত্ব এবং দেশের বিপর্যস্ত অর্থনীতি নিয়ে মোদী সরকারকে সমালোচনায় বিঁধলেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক কুলজিৎ সিং নাগড়া৷ সাথে তিনি ত্রিপুরাবাসীকে স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থতার জন্য বিজেপি-আইপিএফটি জোট সরকারকে এক হাত নিয়েছেন৷ তাঁর দাবি, কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রেই সরকার পরিচালনায় বিজেপি ব্যর্থতার নজির স্থাপন করছে৷ তাতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে৷


ত্রিপুরা সফরে এসে কুলজিৎ সিং নাগড়া প্রদেশ কংগ্রেস কমিটির সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ ত্রিপুরার দায়িত্ব পাওয়ার পর প্রথম সফরে দলের সাংগঠনিক অবস্থা মেপে নিয়েছেন তিনি৷ বিজেপি এবং সিপিএম-কে ত্রিপুরায় টক্কর দিতে কংগ্রেস কতটা সক্ষম তার আন্দাজ অনেকটাও হয়ে গেছে তাঁর৷ আজ তিনি সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের আগামীদিনে কর্মসূচির রূপরেখার ঘোষণা করেছেন৷ এডিসি নির্বাচনকে পাখির চোখ হিসেবে লক্ষ্য স্থির করে কংগ্রেস ময়দানে ঝাঁপাবে, নিশ্চিত করেছেন তিনি৷
তাঁর কথায়, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি এবং সিপিএম ছাড়া যে কোনও রাজনৈতিক দলের সাথে জোটে রাজি কংগ্রেস৷ সেক্ষেত্রে অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতেই আসন সমঝোতা হবে৷ তিনি বলেন, টানা ২৫ বছর সিপিএম এবং গত ৩ বছর ধরে বিজেপি এডিসি-র উন্নয়নে কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি৷ ফলে, এডিসি এলাকা এবং ওই এলাকার বাসিন্দারা আজও উন্নয়নের ছোঁয়ার বাইরে রয়েছেন৷


এদিকে, আজ কুলজিৎ সিং নাগড়া কেন্দ্রের মোদী সরকার এবং ত্রিপুরায় বিজেপি জোট সরকারকে চাঁছাছোলা ভাষায় সমালোচনা করেছেন৷ তিনি বলেন, বিজেপি গণতন্ত্রকে ধবংস করে দিয়েছে৷ চারিদিকে শুধু হাহাকার শুরু হয়েছে৷ উদাহরণ হিসেবে তাঁর দাবি, করোনাকালে ত্রিপুরায় বহু মানুষ বিনা চিকিৎসায় মারা গেছেন৷ অথচ কেউ মুখ খুলে কিছু বলার সাহস পাচ্ছেন না৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, চিকিৎসা পরিষেবার অভাবে প্রতি বছর ত্রিপুরার প্রচুর মানুষ বহিঃরাজ্যে যাচ্ছেন৷ কিন্তু, সরকার পরিবর্তন হলেও পরিস্থিতিতে কোনও বদল হয়নি৷
একই সুরে তিনি কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করেছেন৷ তাঁর দাবি, দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি, বেকারত্ব এবং বিধবস্ত অর্থনীতির জন্য কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ রূপে দায়ী৷ দেশ আজ ভুল নীতির জন্য গভীর সংকটের মুখোমুখি৷ তিনি সুর চড়িয়ে বলেন, মানুষ তার জবাব দেবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top