News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ অংশগ্রহণকারী, জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত
Image

অসুস্থ অংশগ্রহণকারী, জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত

ওয়াশিংটন, ১৩ অক্টোবর (হি.স.): করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছিল, কিন্তু ট্রায়ালে অংশগ্রহণকারী একজন অজানা রোগে অসুস্থ হয়ে পড়েছেন। তাই মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন এন্ড জনসনের করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল সাময়িক স্থগিত রাখা হয়েছে। জনসন এন্ড জনসনের পক্ষ থেকে বিবৃতি মারফত এমনই জানানো হয়েছে।


আমেরিকার সময় অনুযায়ী, সোমবার বিবৃতিতে জনসন এন্ড জনসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রায়ালে অংশগ্রহণকারী একজন অজানা রোগে অসুস্থ হয়ে পড়ায় সমস্ত করোনা-ভ্যাকসিন অংশগ্রহণকারীর ক্লিনিকাল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। গত সেপ্টেম্বরে করোনা-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করেছিল জনসন এন্ড জনসন। আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু ও দক্ষিণ আফ্রিকা-সহ বিশ্বের ২০০টির বেশি জায়গায় প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর এই ট্রায়াল হওয়ার কথা ছিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top