News Flash

Image

বাইক চোর আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার মঠ চৌমুহনী থেকে পূর্ব থানার পুলিশ এক চোরকে আটক করতে সক্ষম হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে আগরতলা পূর্ব থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ওই বাইক চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে৷তার বিরুদ্ধে আগরতলা পূর্ব থানা পশ্চিম থানা সহ বিভিন্ন থানায় চুরির সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ বহুদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল৷ অবশেষে তাকে জালে তুলতে সক্ষম হল পূর্ব থানার পুলিশ৷তাকে জিজ্ঞাসাবাদ করে বাইক চোর চক্রের আরো কয়েকজনকে পাকড়াও করার জন্য পুলিশের তৎপরতা শুরু হয়েছে৷

উল্লেখ্য গত কয়েকদিন আগে জয়পুর সীমান্ত এলাকা থেকেও দুই কক্ষ ভাঙচুর আটক করতে সক্ষম হয়েছিল পশ্চিম থানার পুলিশ৷ এ নিয়ে গত কয়েকদিনে আগরতলা শহর এলাকা থেকে ৩ বাইক চোরকে আটক করা সম্ভব হয়েছে৷তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরো কয়েকজনকে শীঘ্রই জ্বালা তুলতে সক্ষম হবে পুলিশ বলে জানিয়েছে পূর্ব থানার পুলিশ৷উল্লেখ্য গত কিছুদিন ধরেই রাজধানী আগরতলা শহর এবং শহরতলী এলাকায় বাইক চুরির হিড়িক পড়েছে৷ এর ফলে পুলিশ নড়েচড়ে বসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top