News Flash

  • Home
  • Uncategorized
  • হাথরাস কাণ্ডে এফআইআর দায়ের সিবিআইয়ের
Image

হাথরাস কাণ্ডে এফআইআর দায়ের সিবিআইয়ের

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি. স.): হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে রবিবার সকালে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের গাজিয়াবাদ ইউনিটের আধিকারিকরা এই মামলার তদন্ত করবে বলে জানা গিয়েছে।উল্লেখ করা যেতে পারে এই মামলার তদন্ত এতদিন পর্যন্ত করছিল উত্তরপ্রদেশ সরকারের দ্বারা গঠিত সিট।

অবশেষে বিরোধীদের চাপে পড়ে সিবিআই তদন্তের সুপারিশ করে উত্তরপ্রদেশ সরকার।রাজ্য পুলিশের প্রাথমিক তদন্তে দাবি করা হয় যে ফরেনসিক রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কথা উল্লেখ নেই। যদিও নিগৃহীতা নিজের মৃত্যুকালীন জবানবন্দিতে ধর্ষণের কথা উল্লেখ করেছিলেন। এদিকে ইতিমধ্যেই নিগৃহীতার পরিবারের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বডরা এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top