News Flash

  • Home
  • Uncategorized
  • উৎসবের মরসুমে করোনা বিধি মেনে চলুন, দেশবাসীর কাছে আর্জি হর্ষবর্ধনের
Image

উৎসবের মরসুমে করোনা বিধি মেনে চলুন, দেশবাসীর কাছে আর্জি হর্ষবর্ধনের

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি. স.): শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। সামনে একে একে এখন অনেক উৎসব। নবরাত্রি, দশহরা, দুর্গাপূজা, কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছট পুজো।কিন্তু এই উৎসবের মরসুমে দেশবাসীকে করোনা বিধি মেনে চলার আহ্বান করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন। বিধি মেনে না চললে দেশজুড়ে বাড়তে পারে করোনা সংক্রমণ বলে জানিয়েছেন তিনি।


রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, উৎসবের মরসুমে বিধি মেনে না চললে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। সকলের জন্য বড় ধরনের বিপদ হয়েছে দেখা দিতে পারে। যে কোন ধর্মেরই ধর্মগুরুরা সাধারণ নাগরিকের জীবনকে বিপন্ন করে তুলবে না।প্যান্ডেলে গিয়ে পুজো করতে কোন ভগবান বলে দেয়নি।শুদ্ধ অন্তঃকরণের মাধ্যমেই ভগবানকে অনুসরণ করা যায়। পরিবারের সঙ্গে বাড়ির মধ্যেই উৎসব উদযাপন করা যায়।প্যান্ডেল বা মেলায় যাওয়ার প্রয়োজন নেই। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেশের জনগণকে রক্ষা করা কর্তব্য থেকেই তিনি এই কথা বলেছেন বলে জানিয়েছেন হর্ষবর্ধন।
উল্লেখ করা যেতে পারে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সবমিলিয়ে ছাড়িয়ে গিয়েছে ৭০ লাখের গণ্ডি।বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৭৪৩৮৩, ওই সময়ের মধ্যে নিহত হয়েছে ৯১৮।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top