News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ : নির্বাচনী প্রচারের কিছু নিয়ম সংশোধন করল কমিশন
Image

কোভিড-১৯ : নির্বাচনী প্রচারের কিছু নিয়ম সংশোধন করল কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ কোভিড-১৯ নির্বাচনী প্রচারের কিছু নিয়ম সংশোধন করা হল৷ কোভিড-১৯ পরিস্থিতিতে নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের এবং রাজ্যকেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের অভিমত গ্রহণ করার পর ভারতের নির্বাচন কমিশন কিছু নির্দেশিকা জারি করেছিল গত ২১.০৮.২০২০ তারিখে৷ নির্বাচন কমিশন বিহারে বিধানসভা নির্বাচনের প্রাককালে প্রস্তুতি নিয়ে ৩০.০৯.২০২০ তারিখে জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলির সাথে বিস্তারিত আলোচনা করে৷


কমিশনকে জানানো হয় যে, কোভিড-১৯ সম্পর্কিত নিরাপত্তামূলক নিয়ম মেনে নির্বাচনী প্রচারের জন্য স্থান চিহ্ণিত করা হয়েছে এবং জনসভার জন্যও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ এ সম্পর্কিত বিষয়ে সচেতনতামূলক প্রচারও করা হয়েছে৷ উপ-নির্বাচনের জন্যও এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পরিস্থিতির পর্যালােচনায় নির্বাচন কমিশনের আধিকারিকগণ বিহার সফর করেছেন এবং ভার্চুয়াল বৈঠক করেছেন৷ এসব বিষয়কে বিবেচনা করে নির্বাচন কমিশন এখন শান্তিপূর্ণ অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে স্টারদের নিয়ে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম সংশোধন করেছে যা সমস্ত চলতি এবং কোভিড-১৯ চলাকালীন সময়ে আগামী নির্বাচনগুলির ক্ষেত্রেও প্রযােজ্য হবে৷ সমস্ত জাতীয় রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচারে স্টার প্রচারকের সংখ্যা ৪০-এর বদলে ৩০ হবে এবং অস্বীকৃত কিন্তু রেজিস্টার রাজনৈতিক দলের ক্ষেত্রে স্টার প্রচারকের সর্বোচ্চ সংখ্যা হবে ২০ জনের পরিবর্তে ১৫ জন৷

সেই অনুযায়ী স্টার প্রচারকের তালিকা জমা করার মেয়াদ বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে ৭দিন থেকে বাড়িয়ে ১০দিন করা হয়েছে৷ যে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের স্টার প্রচারকের তালিকা জমা দিয়েছেন তাদেরকে উল্লিখিত সময়ের মধ্যে পুনরায় সংশোধিত তালিকা জমা দিতে বলা হয়েছে৷ স্টার প্রচারকের প্রচারের সময়ের ৪৮ ঘন্টা আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য আবেদনপত্র জমা দিতে হবে যাতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া যায়৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংবাদটি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top