News Flash

  • Home
  • Uncategorized
  • সারা বিশ্বে করোনার মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ১০.৭৭ লক্ষ
Image

সারা বিশ্বে করোনার মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ১০.৭৭ লক্ষ

বাল্টিমোর, ১১ অক্টোবর (হি. স.):  দীর্ঘ হচ্ছে করোনার মৃত্যুর মিছিল । এরইমধ্যে মৃত্যু ছাড়িয়ে গেছে ১০ লক্ষ ৭৭ হাজার। ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সারাবিশ্বের করোনাভাইরাসে মারা গেছেন ১০ লক্ষ ৭৭ হাজার ৪৯৫ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৪ লক্ষ ৬৭ হাজার ৮৯২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮১ লক্ষ ১২ হাজার ৫৫২ জন।


তবে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা কম। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১০ লক্ষ ৭১ হাজার ৩৯৯ জন। বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি ৫৬ লাখের বেশি। করোনায় মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লক্ষ ১১ হাজার ৭৯ জন। মোট মারা গেছেন ২ লক্ষ ১৪ হাজার ৩৩৭ জন।

এদিক ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে  আক্রান্ত হয়েছে ৭৪, ৩৮৩। সব মিলিয়ে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ লক্ষ ৬৩ হাজার ৮০৭। বিগত ২৪ ঘন্টায় নিহত ৯১৮জন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ফলে মৃতের সংখ্যা সবমিলিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ০৮ হাজার ৩৩৪ জন।  
ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লক্ষ ৫৫ হাজার ৮৮৮ জন। দেশটিতে মারা গেছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৩৯ জন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চিনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বময়। চলতি বছরের ১১ জানুয়ারি বিশ্বে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top