News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয় সাফল্য, পুলওয়ামা-এনকাউন্টারে দু’জন জঙ্গির মৃত্যু
Image

২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয় সাফল্য, পুলওয়ামা-এনকাউন্টারে দু’জন জঙ্গির মৃত্যু

শ্রীনগর, ১০ অক্টোবর (হি.স.): বিগত ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার সফলতা পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার পর এবার পুলওয়ামা। শনিবার পুলওয়ামা-এনকাউন্টারে সুরক্ষা বাহিনীর গুলিতে দু’জন জঙ্গির মৃত্যু হয়েছে। পুলওয়ামা জেলার দাদুরা এলাকার ঘটনা। গুলির লড়াই শেষে তল্লাশি অভিযান চালানোর সময় উদ্ধার  দু’টি একে রাইফেল এবং গোলাবারুদ। জঙ্গি গতিবিধির খবর পাওয়ার পর শনিবার দুপুর থেকে পুলওয়ামা জেলার দাদুরা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। দাদুরা এলাকায় জঙ্গিদের সঙ্গে সুরক্ষা বাহিনীর দীর্ঘক্ষণ গুলির লড়াই হয়। পরে বিকেলের মধ্যেই নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় জানা যায়নি।
এর আগে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার চিনিগাম এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চিনিগাম এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকেই চিনিগাম গ্রামে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। রাতের অন্ধকারে লুকিয়ে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সুরক্ষা বাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়। শনিবার সকালে জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুলগাম-এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এম ৪ রাইফেল এবং একটি পিস্তল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top