News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব লাদাখে মোতায়েন থাকা সেনা জওয়ানদের প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুল গান্ধীর
Image

পূর্ব লাদাখে মোতায়েন থাকা সেনা জওয়ানদের প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে যে সকল ভারতীয় সেনা জওয়ান মোতায়েন রয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণে পোশাক এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে ক্রমাগত বঞ্চিত করা হয়ে চলেছে। এ নিয়ে ক্যাগের রিপোর্টও প্রকাশ্যে চলে এসেছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালো কংগ্রেস। শতাব্দীপ্রাচীন এই দলটির প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী কটাক্ষ করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের জন্য ৮৪০০ কোটি টাকার বিমান নিতে পারেন। কিন্তু জওয়ানদের সুরক্ষা নিয়ে একেবারের জন্য ভাবিত নন প্রধানমন্ত্রী। শনিবার একটি ভিডিও টুইট করেন রাহুল গান্ধী। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি ট্রাকের ভেতরে কয়েকজন সেনা জওয়ান বসে নিজেদের মধ্যে আলোচনা করছে। রাহুল গান্ধীর আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে এক জওয়ান বলে চলেছে, ‘নন বুলেটপ্রুফ গাড়িতে পাঠিয়ে আমাদের জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে।.’ এই ভিডিওটি পোস্ট করে রাহুল গান্ধী লিখেছেন আমাদের সেনা জওয়ানদের নন বুলেটপ্রুফ গাড়িতে পাঠানো হয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ৮৪০০ কোটি টাকার বিমান। এটা কোন ধরনের ন্যায়? এর আগেও রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর নতুন বিমান নিয়ে কটাক্ষ করেছিলেন।শুক্রবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, প্রধানমন্ত্রী নিজের ব্যবহারের জন্য যে টাকার বিমান কিনেছেন, ওই টাকা দিয়ে আমাদের পূর্ব লাদাখে মোতায়ন থাকা জওয়ানদের জন্য অনেক কিছু কেনা যেত।ওই টাকা দিয়ে ৩০ লক্ষ গরম কাপড়, ৬০ লক্ষ জ্যাকেট, দস্তানা, ৬৭ লক্ষ ২০ হাজার জুতো, ১৬ লক্ষ ৮০ হাজার অক্সিজেন সিলিন্ডার।প্রধানমন্ত্রী নিজের ভাবমূর্তি নিয়ে চিন্তিত। সেনা জওয়ানদের চিন্তিত নন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top