News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার অবনতি
Image

করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার অবনতি

কলকাতা, ৯ অক্টোবর ( হি স):করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসারত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ভর্তির পর শারীরিক অবস্থার উন্নতি হলেও ফের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এমনটাই খবর বেসরকারি হাসপাতাল সূত্রে। বেসরকারী হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছে কিংবদন্তি অভিনেতার। ফলে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।


উল্লেখ্য, মঙ্গলবার সকালে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছে ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, সোমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর তারপরেই   মঙ্গলবার পরিবারের সদস্যরা বেলা ১১টা নাগাদ অভিনেতাকে ইএম বাইপাসের ধারে বেলভিউ হাসপাতালে ভর্তি করে। যখন অভিনেতা ভর্তি হয়েছিলেন তখন মৃদু জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ভর্তির পর তার জ্বর কমে যায়। অক্সিজেনের মাত্রাও তখন স্বাভাবিক ছিল। বর্তমানে অভিনেতা শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে খবর। অভিনেতার পর্যবেক্ষণে একটি মেডিক্যাল দল গঠন করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top