News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় রেল, প্রথম ঘোষণা রামবিলাস পাসোয়ানের, তাঁর প্রয়াণে শোক বিরোধী উপনেতার
Image

ত্রিপুরায় রেল, প্রথম ঘোষণা রামবিলাস পাসোয়ানের, তাঁর প্রয়াণে শোক বিরোধী উপনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ ত্রিপুরা-কে রেল মানচিত্রে যুক্ত করার প্রথম ঘোষণা দিয়েছিলেন রামবিলাস পাসোয়ান৷ ১৯৯৬ সালে দেবগৌড়া সরকারের প্রথম রেল বাজেটে তিনি কুমারঘাট থেকে আগরতলা পর্যন্ত রেল যোগাযোগের ঘোষণা দিয়েছিলেন৷ আজ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন একাদশ লোকসভার সাংসদ তথা বর্তমান বিরোধী উপনেতা বাদল চৌধুরী৷ তিনি বলেন, রামবিলাস পাসোয়ান ত্রিপুরা প্রকৃত বন্ধু ছিলেন৷


দিন কয়েক আগে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান-র৷ আজ রাত পৌনে নয়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর৷ তাঁর ছেলে চিরাগ পাসোয়ান বাবার মৃত্যুর খবর টুইট করে জানিয়েছেন৷
তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক মহলে গভীর শোকের আবহ দেখা দিয়েছে৷ ত্রিপুরার সাথেও তাঁর দীর্ঘদিনের যোগাযোগ ছিল৷ এই খবর শুনে বিরোধী উপনেতা বাদল চৌধুরী বলেন, রামবিলাস পাসোয়ান ত্রিপুরার প্রকৃত বন্ধু ছিলেন৷ কারণ, ত্রিপুরার উন্নয়নে রেলের ঘোষণা প্রথম তিনিই দিয়েছিলেন৷


বাদলবাবুর কথায়, ১৯৯৬ সালে এইচ ডি দেবেগৌড়া সরকারে রেল মন্ত্রী ছিলেন রামবিলাস পাসোয়ান৷ তিনি প্রথম রেল বাজেটে কুমারঘাট থেকে আগরতলা পর্যন্ত রেলের ঘোষণা দিয়েছিলেন৷ সাংসদ হিসেবে আমিও বাজেট অধিবেশনে উপস্থিত ছিলাম৷ সে-দিন বাজেট ভাষণ সমাপ্ত হওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেছিলাম৷ সেই স্মৃতি আজও চোখে জ্বলজ্বল করছে, আবেগপ্রবণ হয়ে বলেন তিনি৷
তিনি বলেন, রামবিলাস পাসোয়ানের কাছে ত্রিপুরা চির ঋণী হয়ে থাকবে৷ তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top