News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবির বাড়িতে পুলিশি হানা, ক্ষুব্ধ সংগঠন
Image

আইনজীবির বাড়িতে পুলিশি হানা, ক্ষুব্ধ সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ আইনজীবির বাসভবনে পুলিশের হানা দেওয়ার ঘটনায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে সারা ভারত আইনজীবী ইউনিয়ন৷ ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আইনি পথে হাঁটবে সংগঠন৷ শুধু তা-ই নয়, ওই ঘটনায় চরম খেসারত দিতে হবে, হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ৷


আজ বৃহস্পতিবার সকালে আইনজীবী ভাস্কর দেবের বাসভবনে তেলিয়ামুড়া থানার পুলিশ হানা দিয়েছে৷ মামলা নম্বর ১০৪/২০২০ সংশ্লিষ্ট বিষয়ে ওই হানা দেওয়া হয়েছে পুলিশ দাবি করেছে৷ এ-বিষয়ে ভাস্করবাবু বলেন, পুলিশ সার্চ ওয়ারেন্ট ছাড়াই আমার বাড়িতে হানা দিতে এসেছিল৷ অনেকটা বলপূর্বক আমার বাড়িতে সার্চ অপারেশন চালিয়েছে তারা৷ তবে কিছুই উদ্ধার হয়নি৷ তিনি বলেন, সার্চ মেমোতে পুলিশ স্পষ্ট লিখেছে, ভাস্কর দেবের এডিবি-র বাড়ি থেকে আপত্তিকর কিছুই পাওয়া যায়নি৷ সমস্ত কার্যপ্রণালী সঠিক এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে৷

ভাস্কর দেব বলেন, ওই মামলা তিনি লড়ছেন৷ তাই, পুলিশ তাঁর বাড়িতে হানা দিয়েছে৷ তবে বামপন্থী মানসিকতার হওয়ায় আজ পুলিশ তাঁর বাসভবনে হানা দিয়েছে বলে দাবি করেন তিনি৷ তাঁর কথায়, সারা ত্রিপুরায় অরাজক পরিস্থিতি কায়েম হয়েছে৷ মামলার স্বার্থে মক্কেল আইনজীবিদের বাড়িতে যাতায়াত করেন৷ তাতে আজ অবধি কখনও পুলিশ আইনজীবির বাড়িতে হানা দেয়নি৷ কিন্তু আজ সমস্ত সীমা লঙ্ঘন করেছে পুলিশ৷
তাঁর সাফ কথা, ওই ঘটনায় ব্যবস্থা নেওয়া না হলে আইনি পথে যাব আমরা৷ শুধু তা-ই নয়, রাস্তায় আন্দোলনে নামবেন আইনজীবিরা, হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top