News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে জাতীয় সড়কে চার গাড়ির সংঘর্ষ, গুরুতর আহত ছয়
Image

বিশ্রামগঞ্জে জাতীয় সড়কে চার গাড়ির সংঘর্ষ, গুরুতর আহত ছয়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ অক্টোবর৷৷ ভয়ঙ্কর যান সন্ত্রাসে মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন৷ ত্রিপুরার আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ানবাজার এলাকায় চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন৷ তাতে দুটি মারুতি গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে৷ দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন৷ দুই মারুতি গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে ট্রিপার এবং মালবাহী বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷ পাশ দিয়ে যাওয়ার সময় দুটি মারুতি গাড়ি ট্রিপার গাড়ির সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়৷ মালবাহী বলেরো গাড়িটি জাতীয় সড়কের বাইরে উল্টে যায়৷ এদিকে, মারুতি গাড়ির ড্রাইভার দুজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ দুই মারুতি গাড়ির যাত্রীরাও মারাত্মকভাবে জখম হয়েছেন৷ আহতরা হলেন যতীন্দ্র বিশ্বাস, বয়স আনুমানিক ৩৮, বাড়ি দুর্গানগর এলাকায়৷ ঝুটন নমশুদ্র, শংকরী পাল (সরকার) বয়স ৪৮, বাড়ি রানিরবাজার আশ্রমটিলায়৷ শিল্পী দাস, বাড়ি মনু এবং দুই গাড়ি মারুতি ড্রাইভার যথাক্রমে সুদর্শন চক্রবর্তী (৩৫), বাড়ি পেঁচারথল৷ অপরজন সুভাষ ভৌমিক, বাড়ি আগরতলার আড়ালিয়া এলাকায়৷

দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে চারজনকে জিবি হাসপাতালে রেফার করেছেন৷ আর অপর দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছেন ডাক্তাররা৷ দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থেকে এসডিপিও মানস রায় দেববর্মা দুর্ঘটনাস্থলে ছুটে যান৷ ওই ঘটনায় টানা এক ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল৷ পরবর্তী সময়ে পুলিশের সহযোগিতায় জাতীয় সড়কে আটকে পড়া দু-দিকের যানবাহনের চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে৷ তবে এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top