News Flash

  • Home
  • Uncategorized
  • কামথানায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
Image

কামথানায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ অক্টোবর৷৷ পনের জন্য গৃহবধূর উপর আক্রমণ স্বামী শাশুড়ী সহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা৷ ঘটনা মধুপুর থানাধীন কামথানা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় গত এগারো মাস পূর্বে কমলাসাগর এর মতিনগর এলাকার আবুল হোসেন মিয়ার মেযের সাথে সামাজিক ভাবে বিয়ে হয় কামথানা এলাকার মফিজ মিয়ার ছেলে জুয়েল মিয়ার৷ বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি নেমে আসে৷ বারবার সেই গৃহবধূকে তার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে৷

কিন্তু অসহায় বাবা কয়েক দফায় টাকা দিলেও মেয়ের জীবনে শান্তি ফিরে আসেনি৷ তা নিয়ে কয়েক দফায় সালিশি সভাও হয়েছিল অবশেষে সাত দিন পূর্বে সেই গৃহবধূ একটি ছেলে সন্তানের জন্ম দেয়৷ তা নিয়ে শুরু হয়ে যায় তুমুল সংঘর্ষ৷ শেষ পর্যন্ত জীবিতে নিয়ে গেলে গৃহবধূর মা-বাবা সেখানে গেলে তার শ্বশুরবাড়ির লোকজন তাদের মারধর করে এবং সেই গৃহবধূকে সেখানে ফেলে চলে যায়৷ বর্তমানে সেই গৃহবধূ তার বাবার বাড়িতে রয়েছে৷ পরে থানায় মামলা দায়ের করে গৃহবধূর বাড়ির পক্ষ থেকে শাশুড়ি মনোয়ারা বেগম, স্বামী জুয়েল মিয়া এবং ভাসুর সোহেল মিয়ার বিরুদ্ধে৷ তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top