News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রীর
Image

করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি. স.): দেশবাসীকে করোনা মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, করোনার বিরুদ্ধে ভারতের শক্তিশালী প্রতিরোধ সম্ভব হয়েছে করোনা যোদ্ধাদের জন্য। ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করতে সংগ্রামের এই ধারা চলতে থাকবে।ভারতে করোনার বিরুদ্ধে লড়াই হচ্ছে জনগণ কেন্দ্রিক।দেশবাসীর সম্মিলিত অবদানের জন্যই বহু জীবনকে রক্ষা করা গিয়েছে। এদিকে টুইট বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে মাস্ক পরা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব তথা দুই গজের দূরত্ব বজায় রাখার আহ্বান করেছেন। দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় করোনার বিরুদ্ধে যুদ্ধ জয় যে সম্ভব সেটাই এদিন মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।


উল্লেখ করা যেতে পারে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকে তরফ থেকে টুইট বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে যে আগের তুলনায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। মে মাসে যেখানে করোনা সুস্থ হচ্ছিল ৫০ হাজার মানুষ সেটা বর্তমানে অর্থাৎ অক্টোবরে বেড়ে ৫৭ লাখ ছাড়িয়ে গিয়েছে।প্রত্যেকদিন গোটা দেশজুড়ে ৭৫ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠছে।সক্রিয় আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার হার ৬.৩ শতাংশ বেশি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top