News Flash

  • Home
  • Uncategorized
  • সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন আমেরিকান কবি লুইস গ্লাক
Image

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন আমেরিকান কবি লুইস গ্লাক

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি. স.): সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন আমেরিকান কবি লুইস গ্লাক। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল পৌনে পাঁচটা নাগাদ  ২০২০ সালের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ কমিটি।  তাঁর অসামান্য কাব্যভাষ্য ও দার্শনিক সৌন্দর্যবোধ ব্যক্তি সত্তাকে  সার্বজনীন করে তোলে, জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

বৃহস্পতিবার সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষণা করার সময় অ্যাকাডেমির নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স অলসন জানিয়েছেন, ‘গ্লুকের ভাষ্য মধুর এবং আপসহীন। তাঁর কবিতা পড়লেই বোঝা যায় যে, তিনি নিজেকে প্রাঞ্জল করতে সচেষ্ট। একই সঙ্গে তাঁর লেখায় পাওয়া যায় হাস্যরস ও তীক্ষ্ণ কৌতুকের সংমিশ্রণ।’

কমিটি আরও জানিয়েছে, ‘যদিও গ্লুকের অধিকাংশ কাজেই আত্মজীবনীমূলক প্রেক্ষিত লক্ষ্যণীয়, কিন্তু তাকে কিছুতেই স্বীকারোক্তি হিসেবে গণ্য করা যাবে না। তিনি সার্বজনীন স্বীকৃতি চান। তাঁর লেখায় প্রধানত তিনটি বৈশিষ্ট ধরা পড়ে। পারিবারিক জীবন, খেলাচ্ছলে প্রকাশিত বৌদ্ধিক বিভা এবং রচনায় পরিস্ফূট সূক্ষ্ম জ্ঞানের বিচ্ছুরণ।’

প্রসঙ্গত, নোবেল পুরস্কারের ইতিহাসে ১৬তম মহিলা বিজেতা হলেন এই মার্কিন কবি। এবার নোবেলের মঞ্চে নারীশক্তি জয়জয়কার। ২০২০ সালে ঘোষিত চারটি নোবেল পুরস্কারের মধ্যে তিনটিই একক বা যুগ্মভাবে জিতেছেন কোনও না কোনও মহিলা। এবারের কৃতী মার্কিন কবি লুইস গ্লাক। ১৯৬৮ সালে লুইসের প্রথম লেখা প্রকাশিত হয়, নাম – ফার্স্টবর্ন। তাঁর এই সাহিত্য প্রথম থেকেই তাঁকে সকলের প্রিয় করে তুলেছিল। মার্কিন সমসাময়িক লেখর-লেখিকাদের মধ্যে তিনি হয়ে উঠেছিলেন উজ্জ্বল নক্ষত্র। তাঁর প্রতিটি সৃষ্টিতে তিনটি বৈশিষ্ট্য বিশেষভাবে ফুটে ওঠে। এক, পারিবারিক জীবন। দুই, খুব সাধারণভাবে বৌদ্ধিকভাবনার বিকাশ ও তিন, আত্মজীবনীমূলক লেখার ধারা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top