News Flash

  • Home
  • Uncategorized
  • রেলের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি
Image

রেলের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ অক্টোবর৷৷ গরু চড়াতে গিয়ে মালবাহী রেলের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি৷ ঘটনা তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ণ এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন ত্রিশা বাড়ি এলাকার বাসিন্দা সঞ্জিত বিশ্বাস (৫৭) নিজের গবাদি পশু নিয়ে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার পথে আগরতলা থেকে গৌহাটি যাওয়ার উদ্দেশ্যে এক মালবাহী রেলের ধাক্কায় গুরুতর আহত ওই ব্যক্তি৷

রেল ধাক্কা দিয়ে সঞ্জিত বিশ্বাসের গবাদি পশুটি ঘটনাস্থলে মারা যায় এবং সঞ্জিত বিশ্বাসের পায়ে গুরুতর আঘাত লাগে৷ ঘটনার খবর যায় নিজ বাড়িতে সেই সঙ্গে খবর যায় রেল পুলিশে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন৷ গুরুতর আহত অবস্থায় সঞ্জিত বিশ্বাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজনেরা৷ বর্তমানে সঞ্জিত বিশ্বাসের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top