News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ অক্টোবর এডিসি এলাকায় ২৪ ঘণ্টার বনধ ডাকল আইপিএফটি
Image

১৫ অক্টোবর এডিসি এলাকায় ২৪ ঘণ্টার বনধ ডাকল আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ তিপ্রাল্যান্ড সহ একাধিক দাবির ভিত্তিতে ত্রিপুরার শাসকজোট আইপিএফটি এডিসি এলাকায় ২৪ ঘণ্টার বনধ ডেকেছে৷ আগামী ১৫ অক্টোবর সকাল ৬টা থেকে ১৬ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বনধ-এর ডাক দিয়েছে শাসক জোট৷ আজ বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন আইপিএফটি-র সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷


এদিন মঙ্গল দেববর্মা বলেন, গত ২ অক্টোবর আইপিএফটি-র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৩ তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আইপিএফটি-র সাধারণ সম্পাদক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে চার বিধায়ক এ-মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লি যাবেন৷ ওই প্রতিনিধি দল প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র কাছে একাধিক দাবি সংবলিত স্মারকপত্র প্রদান করবেন৷


তিনি জানান, তিপ্রাল্যান্ড সহ একাধিক দাবিতে আগামী ১৫ অক্টোবর ২৪ ঘণ্টার এডিসি বনধ পালন করবে আইপিএফটি-র ব্যানারে শাখা সংগঠনগুলি৷ তাঁর কথায়, তিপ্রাল্যান্ড গঠন, জনজাতি কল্যাণে হাইপাওয়ার মডালিটি কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ এবং এডিসি-র অধিক ক্ষমতায়নে সংসদে ১২৫ তম সংবিধান সংশোধনের মাধ্যমে আইন প্রনয়ণ সহ একাধিক দাবির ভিত্তিতে ওই বনধ পালন করা হবে৷


এদিকে, আসন্ন এডিসি নির্বাচনে আসন রফার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মঙ্গল দেববর্মা৷ তিনি বলেন, বিজেপি এবং আইপিএফটি-র শীর্ষ নেতৃত্ব বৈঠকে আলোচনার মাধ্যমে আসন রফার বিষয়টি চূড়ান্ত করবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top