News Flash

  • Home
  • Uncategorized
  • অক্টোবরের প্রতি শনিবার মাস্ক এনফোর্সমেন্ট ডে
Image

অক্টোবরের প্রতি শনিবার মাস্ক এনফোর্সমেন্ট ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ রাজ্যে গত ১৮ ও ১৯ সেপেম্বর ২০২০ মাস্ক এনফোর্সমেন্ট ডে পালন করা হয়েছিল৷ তাতে জনসাধারণের মধ্যে মাস্ক বা ফেসকভার ব্যবহারের এবং পাব্লিক প্লেসে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সচেতনতা বাড়াতে সাফল্য লাভ করেছে৷ বিষয়টি রাজ্য সরকারের নজরে আসায় ২০২০ সালের অক্টোবর মাসের প্রত্যেক শনিবার মাস্ক এনফোর্সমেন্ট ডে হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


মাস্ক এনফোর্সমেন্ট ডে-তে বিভিন্ন সংবাদমাধ্যম, সংগঠন এবং কমিউনিটির মাধ্যমে মাস্ক বা ফেসকভার ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি জেলা এবং আরক্ষা প্রশাসন ’দি ত্রিপুরা এপিডেমিক ডিজিজ, কোভিড-১৯ রেগুলেশনস ২০২০’ বিভিন্ন ধারা প্রয়োগ করবে এবং এই রেগুলেশনের ধারাগুলি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেবার পাশাপাশি জরিমানাও আদায় করা হবে৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচুর সংখ্যক ফ্লাইং স্কোয়াড গঠন করা হবে এবং তারা এই আইনের বিভিন্ন ধারা প্রয়োগের উদ্যোগ নেবে৷ মুখ্য সচিব এক আদেশে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top