News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে মহিলাকে ধর্ষণের চেষ্টা, উত্তেজনা
Image

কৈলাসহরে মহিলাকে ধর্ষণের চেষ্টা, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর থানা এলাকার দেওছড়ায় এক উপজাতি মহিলাকে ধর্ষণের চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


সংবাদ সূত্রে জানা গেছে দেওছড়া এলাকার এক উপজাতি মহিলা দেবস্থান এলাকায় জুম চাষ করতে গিয়েছিলেন৷ সেখানেই আব্দুল রাজ্জাক সহ ২ যুবক মিলে মহিলাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে৷ জুম চাষে আসা উপজাতি মহিলা চিৎকার করলে আব্দুর রাজ্জাক তার হাত থেকে ছিনিয়ে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে ওই উপজাতি মহিলাকে৷ কোনক্রমে আত্মরক্ষা করেন ওই উপজাতি জুমচাষী মহিলা৷

লম্পট যুবকদের রোষানল থেকে কোনক্রমে রক্ষা পেয়ে ফিরে এসে ওই মহিলা কৈলাশহর মহিলা থানায় আব্দুর রাজ্জাকসহ অভিযুক্ত অপর এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে৷তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুর রাজ্জাক ও অপর যুবক পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top