News Flash

  • Home
  • Uncategorized
  • হত্যার পর মহিলাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ
Image

হত্যার পর মহিলাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৭ অক্টোবর৷৷ বিলোনিয়া উত্তর শ্রীরামপুর পঞ্চায়েতের চোত্তাখলা কালীবাড়ি সংলগ্ণ এলাকায় সুনীতি শীল শর্মা নামে এক মহিলার মৃত্যুকে ঘিরে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে৷ যদিওবা শ্রীরামপুর ফাড়ির পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নেয়৷ কিন্তু মৃতার বাপের বাড়ির লোকজনেরা সুনীতি শীল শর্মার হত্যার দাবী করে শ্রীরামপুর ফাড়িতে মামলা করে৷ তাদের অভিযোগ সুনীতি শীল শর্মাকে হত্যা করে৷


আত্মহত্যা বোঝানোর জন্য গাছে ঝুলিয়ে রাখে তার স্বামী রবীন্দ্র শীল, ছোট ছেলে নির্মল শীল সহ ছেলের বউ সোমা শীল৷ এই তিন জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে মৃতা সুনীতি শীল শর্মার ভাই সুব্রত শীল দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মামলা দায়ের করে বুধবার৷ পাশাপাশি এদিন মৃতার ভাই সহ আরো কয়েক জন আত্মীয় দক্ষিণ জেলার পুলিশ সুপারের নিকট দেখা করে ঘটনার বিস্তারিত জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন৷ হত্যাকে আত্মহত্যার ঘটনার মোড় দিতে নতূন নয়৷ তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত ক্রমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মৃতার বাপের বাড়ির লোকজন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top