News Flash

  • Home
  • Uncategorized
  • অচৈতন্য অবস্থায় ধর্মনগর রেল স্টেশনে যুবক উদ্ধার
Image

অচৈতন্য অবস্থায় ধর্মনগর রেল স্টেশনে যুবক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ ধর্মনগর রেল স্টেশন সংলগ্ণ রেলগেটের কাছ থেকে এক যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছে পুলিশ৷ সংবাদ সূত্রে জানা গেছে রেললাইনের মাঝখানে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ছিল ওই অজ্ঞাত পরিচয় যুবক৷ একটি মাল পরিবাহী ট্রেন তার উপর দিয়েই চলে যায়৷ পরবর্তী সময়ে একটি রেল ইঞ্জিন তার উপর দিয়ে যায়৷ রেল ইঞ্জিনের চালক যুবককে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এবং ধর্মনগর রেল স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান৷ খবর পাঠানো হয় দামপাল বাহিনীকে৷ দমকল বাহিনীর জওয়ানরা অচৈতন্য অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷

প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে ওই ব্যক্তি রেললাইনে পড়েছিল৷রেললাইনের মাঝখানে পড়ে থাকা ওই ব্যক্তির উপর দিয়ে দুটি রেল যাওয়ার পরও ভাগ্যিস তার কোন কিছুই হয়নি৷অপর একটি সূত্র আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রায় সময় রেল থেকে যাত্রীদের নেশাগ্রস্ত করে যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র টাকা-পয়সার ছিনতাই করা হতো৷ দীর্ঘ ছয় মাস রেল বন্ধ থাকার পর গতকাল থেকে পুনরায় যান চলাচল শুরু হয়েছে৷ রেল চলাচল শুরু হওয়ার পর এই দুষ্ট চক্র টি যাত্রীকে নেশাগ্রস্ত করে সবকিছু লুটপাট করে ফেলে গেছে কিনা সে প্রশ্ণ দেখা দিয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top