নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি. স.): হাথরাস গণধর্ষণকাণ্ডে গুজরাটে বিক্ষোভ মিছিলের যোগদানের আগেই দলের প্রদেশ কার্যকারী সভাপতি হার্দিক প্যাটেলকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় পুলিশ।গুজরাটে বেড়ে চলা করোনা মহামারীর জেরে এদিনের বিক্ষোভ মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।তা সত্বেও মিছিল বের করার চেষ্টা করে কংগ্রেস কর্মীরা।এর জেরে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ।বুধবার সকালে পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও কংগ্রেস সহ রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলি আহমেদাবাদের থাকচরভ আশ্রম থেকে গান্ধী আশ্রম পর্যন্ত মিছিল বের করে। কিন্তু মিছিল শুরু হবার আগেই পুলিশ হার্দিক প্যাটেলকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। অনুমতি ছাড়া মিছিল করার জন্য কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে আগামী দিনে আইনি পদক্ষেপ নেবে পুলিশ। উল্লেখ করা যেতে পারে উত্তরপ্রদেশ গণধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নেমে পড়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি।

হাথরাস নিয়ে মিছিল করার আগেই পুলিশের হেফাজতে হার্দিক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















