News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে বজ্রাঘাতে হত তিন, আহত চার
Image

উদয়পুরে বজ্রাঘাতে হত তিন, আহত চার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ অক্টোবর৷৷ পুকুরে কাজ করার সময় বৃষ্টি আসায় পাশেই একটি অস্থায়ী ছাউনিতে সাতজন আশ্রয় নিয়েছিলেন৷ হঠাৎ বজ্রাঘাতে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন৷


গোমতি জেলার উদয়পুর মহকুমার আরকেপুর থানাধীন হিরাপুর এলাকায় একটি পুকুরে সাতজন কাজ করছিলেন৷ তাঁরা ওই পুকুরেরই মালিক৷ বৃষ্টি আসায় পুকুরের পাশেই একটি অস্থায়ী ছাউনিতে তাঁরা আশ্রয় নেন৷ হঠাৎ বজ্রপাত হয়৷ তাতে ওমর আলি (৩৫), মালু মিয়াঁ (৫০) এবং আমজাদ মিয়াঁ (৪৫)-র ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ বাকি আলি হুসেন (৫৫), কাশেম মিয়াঁ (৩২), মান্নান মিয়াঁ (২৮) এবং মনু মিয়াঁ (৩০) বজ্রাঘাতে গুরুতর আহত হন৷


খবর পেয়ে স্থানীয় মানুষ ছুটে গিয়ে সকলকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যান৷ সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন৷ আহত চারজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ ঘটনা সম্পর্কে মনু মিয়াঁ বলেন, বজ্রপাতের সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম৷ তাই কীভাবে হাসপাতালে এসেছি বলতে পারছি না৷ হাসপাতালে আসার কিছুক্ষণ পর তাঁর সংজ্ঞা ফিরেছে৷ এলাকাবাসীর বক্তব্য, ওই সাতজন নিজেদের পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ তুলছিলেন আজ৷ বৃষ্টি আসায় অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন৷ তাতেই ঘোর বিপদ ঘটে গিয়েছে৷ বজ্রাঘাতে তিনজনের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

পুলিশের বক্তব্য, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে গিয়েছি৷ মৃতদের ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে৷ এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
প্রসঙ্গত, চলতি মাসের শেষ পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে৷ এনিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন রবি ফসলের চাষীরা৷ প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রাঘাতে আরও একজনের মৃত্যু হয়েছে৷ সেই সাথে তিন মহিলা গুরুতর ভাবে আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top