News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্ত দুই আইনজীবী পশ্চিম জেলার এসপি’র কাছে নালিশ এআইএলইউ’র
Image

আক্রান্ত দুই আইনজীবী পশ্চিম জেলার এসপি’র কাছে নালিশ এআইএলইউ’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর৷৷ দুই আইনজীবী আক্রান্তের ঘটনায় পুলিশ সঠিকভাবে মামলা নিচ্ছে না৷ তাই, পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে নালিশ জানিয়েছে সারা ভারত আইনজীবী ইউনিয়ন (এআইএলইউ)৷


এ-বিষয়ে ইউনিয়নের সদস্য আইনজীবী লুৎফুর রহমান খাদিম বলেন, সম্প্রতি দুই আইনজীবী আক্রান্ত হয়েছেন৷ কিন্তু পুলিশ লঘু ধারায় মামলা নেওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে৷ তিনি বলেন, গত ২৬ সেপ্ঢেম্বর রাতে বাড়ি ফেরার সময় ধলেশ্বরে দুষৃকতীদের দ্বারা বাড়ির সম্মুখেই আক্রান্ত হয়েছেন আইনজীবী ভাস্কর দেববর্মা৷ সিসিটিভি-তে সমস্ত কিছু রেকর্ড রয়েছে৷ তেমনি, গত ২৮ সেপ্ঢেম্বর মহিলা পলিটেকনিক থেকে কাজ সেরে ফেরার পথে দুষৃকতীরা আইনজীবী অরিন্দম বিশ্বাসকে মারধর করেছিল৷ তাঁকে জলে ফেলে তারা পালিয়ে গেছে৷ ওই দুই ঘটনায় পুলিশে মামলা করা হলেও অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷


তাঁর অভিযোগ, দুটি ঘটনায় পুলিশ লঘু ধারায় মামলা নিয়েছে৷ ফলে দুষৃকতীরা খোলা আকাশের নীচে দিব্যি ঘোরাফেরা করছে৷ তাই আজ পশ্চিম জেলা পুলিশ সুপারকে সমস্ত বিষয় জানিয়ে প্রতিকারের দাবি জানিয়েছি৷ তাঁর কথায়, ত্রিপুরায় আইন-শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে৷ তাই দুষৃকতীদের গতিবিধি ক্রমশ বাড়ছে৷ তিনি বলেন, পশ্চিম জেলা পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেছেন, দুটি মামলাই সঠিকভাবে নথিভুক্ত করা হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করবে পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top