News Flash

  • Home
  • Uncategorized
  • হাথরাস কাণ্ড নিয়ে ফের উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস
Image

হাথরাস কাণ্ড নিয়ে ফের উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি. স.): হাথরাস গণধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে হলফনামা পেশ করেছে উত্তরপ্রদেশ সরকার। নিজেদের পেশ করা হলফনামায় উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে যে এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার সুপারিশ জানানো হয়েছে। গভীর রাতে মৃতদেহ দাহ করার প্রসঙ্গে উত্তরপ্রদেশ সরকার আদালতকে জানিয়েছে যে সকালে মৃতদেহ দাহ করলে গ্রামের দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারত। আইন-শৃংখলার কথা মাথায় রেখে মৃতদেহ সৎকার করা হয়। 

এই প্রসঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে কংগ্রেস।তাদের দাবি এই মামলা নিয়ে উত্তরপ্রদেশ সরকার বিভ্রান্তি ছড়ানোর পর সত্যকে আড়াল করার জন্য উঠে পড়ে লেগেছে। সরকার হলফনামায় দাবি করেছে যে রীতি মেনেই সৎকার করা হয়েছে তা একেবারে অসত্য বলে দাবি করেছে কংগ্রেস। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব, দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথ, প্রাক্তন সাংসদ রজনী পাটিল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে আদালত কে  বিভ্রান্ত করার জন্য এই হলফনামা পেশ করেছে উত্তরপ্রদেশ সরকার। ধর্ষণ হয়নি এমনই দাবি করে আসছে সরকার। গোটা দেশ টেলিভিশনের পর্দায় দেখেছে যে কিভাবে পুলিশ জোর করে মৃতদেহ সৎকার করেছে। হাথরাস কাণ্ডে নিগৃহীতার ওপর যে অন্যায় হয়েছে তা এখন জনসমক্ষে চলে এসেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top