News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রকোপে ছয় মাস পর রাজ্যে যাত্রী রেল পরিষেবা চালু
Image

করোনার প্রকোপে ছয় মাস পর রাজ্যে যাত্রী রেল পরিষেবা চালু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর৷৷ করোনা-র প্রকোপে দীর্ঘ ছয় মাস পর ত্রিপুরায় যাত্রী রেল পরিষেবা চালু হয়েছে৷ আগরতলা-ধর্মনগর এবং আগরতলা-সাব্রুম রুটে তিন জোড়া ডেমু ট্রেন আজ থেকে চালু হয়েছে৷ এতে যাত্রীরা ভীষণ খুশি, প্রতিক্রিয়ায় এমনটাই জানা গেছে৷


করোনা-র স্বাস্থ্যবিধি মেনেই আজ থেকে লোকাল ট্রেন পুনরায় যাত্রা শুরু করেছে৷ প্রথম দিনেই যাত্রীদের ভালো সংখ্যায় ভীড় লক্ষ্য করা গিয়েছে৷ ট্রেন চালু হওয়ায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনেও গিয়েছেন অনেকে৷ জনৈক যাত্রীর কথায়, সরকারি অফিস খুলে গেছে৷ ফলে বাসে গত কয়েকদিন যাতায়াত করতে হয়েছে৷ তাতে সময় বেশি লেগেছে, ভাড়াও বেশি গুনতে হয়েছে৷ ট্রেন পুনরায় চালু হওয়ায় এখন অনেক কম সময়ে অল্প ভাড়ায় গন্তব্যে পৌছে যাওয়া সম্ভব হবে৷


ওই যাত্রীর দাবি, করোনা-র প্রকোপে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে৷ সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধান অবশ্যই নিশ্চিত করতে হবে৷ আরেক যাত্রীর কথায়, অনেকদিন কোথাও ঘুরতে যাইনি৷ করোনা-প্রকোপে ট্রেন বন্ধ ছিল৷ আজ ট্রেন চালু হতেই বন্ধুদের সাথে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ঘুরে এসেছি৷ তিনি বলেন, ভাড়া কিছুটা বেশি৷ তবে আরামদায়ক সফর সব পুষিয়ে দিয়েছে৷


এদিকে, আগরতলা রেলওয়ে স্টেশন ম্যানেজার শুভেন্দু বিশ্বাস বলেন, সূচি মেনে নির্দিষ্ট সময়ে ট্রেন চলেছে৷ ধর্মনগর এবং সাব্রুম থেকে যথাসময়ে ট্রেন ছেড়েছে৷ তাঁর দাবি, ট্রেনে এবং স্টেশনে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে৷ ট্রেনের আসন স্যানিটাইজ থেকে শুরু করে থার্মাল স্ক্রিনিং সবই যথারীতি পালন করেছে রেল কর্তৃপক্ষ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top