নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি. স.) : পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর থেকে ভারত একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে। এর বেশিরভাগই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছিল।ভারতের এই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা নিয়ে উদ্বেগ রয়েছে চিন।অল্প কয়েকদিনের মধ্যেই ভারত শৌর্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড এন্ড ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল, সুপারসনিক অ্যাসিস্ট্যান্ট রিলিজ টর্পেডো পরীক্ষা করে প্রতিবেশী শত্রু রাষ্ট্র পাকিস্তান এবং চিনের ঘুম ছুটিয়ে দিয়েছে।৪০০ কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্য বস্তুর ওপর আঘাত হানতে সক্ষম ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র।চোখের পলকের নিমিষে ভুলিয়ে দিতে পারে যেকোনো লক্ষ্যবস্তু।পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম শৌর্য ক্ষেপণাস্ত্রও ৮০০ কিলোমিটারের মধ্যে থাকা দেখছে কোন লক্ষ্যবস্তুকে ঘুরিয়ে দিতে পারে।গত ২২ শে সেপ্টেম্বর ডিআরডিও হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়েল টার্গেট ‘অভ্যাস’ সফলভাবে উৎক্ষেপণ করেছে।অভ্যাস হচ্ছে এক ধরনের ড্রোন প্রযুক্তি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে মিসাইল সিস্টেম কে সতর্ক করে দেয। পরে মিসাইল সিস্টেম সেই লক্ষ্য বস্তুর ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।ঠিক একইভাবে ২৩ সেপ্টেম্বর গভীর রাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি পৃথ্বী ২ ক্ষেপণাস্ত্র ওডিশার উপকূলে সফলভাবে পরীক্ষা করা হয়। উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই ভারত পঞ্চম প্রজন্মের জেট যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে।পূর্ব লাদাখে মোতায়েন করা হয়েছে সুখোই থার্টি এম কে আই, মিরাজ ২০০০, মিগ ২৯, জাগুয়ার এর মতন যুদ্ধবিমান।চিন এবং পাকিস্তানের সঙ্গে একই সময় যুদ্ধ করতে সক্ষম ভারত বলে আগেই জানিয়েছিলেন বায়ুসেনা প্রধান।

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের, ঘুম ছুটেছে চিন-পাকিস্তানের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















