News Flash

  • Home
  • Uncategorized
  • আজ রাত থেকেই রাজ্যগুলিকে ২০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ শুল্ক বন্টন করবে কেন্দ্র
Image

আজ রাত থেকেই রাজ্যগুলিকে ২০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ শুল্ক বন্টন করবে কেন্দ্র

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি. স.): চলতি বছরে এখনও পর্যন্ত প্রাপ্ত কম্পেন্সেশন (ক্ষতিপূরণ) সেস ২০ হাজার কোটি টাকা রাজ্যগুলিকে সোমবার রাত থেকেই বন্টন করে দেবে কেন্দ্র। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।এছাড়াও আরও ২৪ হাজার কোটি টাকা আইজিএসইটির মাধ্যমে সেইসব রাজ্যগুলিকে দেওয়া হবে যারা প্রথম পর্যায় কম পেয়েছিল। এই অর্থটি আগামী সপ্তাহ থেকে প্রদান করা হবে।


করোনা মহামারীর জন্য যে দেশের অর্থব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এ দিনের বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন অর্থমন্ত্রী।তিনি আরও জানিয়েছেন প্রতিটা রাজ্যকেই দুটি বিকল্প দেওয়া হয়েছিল। প্রথমটি রিজার্ভ ব্যাংক থেকে উইন্ডোর মাধ্যমে ঋণ নেওয়া। দ্বিতীয়টি কেন্দ্র বাজার থেকে রাজ্যের জন্য ঋণ নেবে। কিন্তু রাজ্যগুলি তৃতীয় বিকল্প চেয়ে বসে ছিল।এই নিয়ে বৈঠকে প্রচুর আলোচনা হয়েছে কিন্তু কোন ঐক্যমতে পৌঁছানো যায়নি।. জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক বসবে আগামী ১২ ই অক্টোবর।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top