News Flash

  • Home
  • Uncategorized
  • সুশান্ত কাণ্ডে পাল্টা শিবসেনাকে কটাক্ষ বিজেপির
Image

সুশান্ত কাণ্ডে পাল্টা শিবসেনাকে কটাক্ষ বিজেপির

মুম্বই, ৫ অক্টোবর (হি. স.): মহারাষ্ট্র রাজ্য বিজেপির মুখপাত্র রাম কদম জানিয়েছেন, শিবসেনা তরফ থেকে বারেবারে চলচ্চিত্র প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যদের বদনাম করা হচ্ছে। ফলে পরিবারের সদস্যরা মানসিক চাপের মধ্যে রয়েছে। অভিনেতার রহস্যজনক মৃত্যু নিয়ে প্রথম থেকেই পরিবারের সদস্যরা শোকগ্রস্ত হয়েছিল। এইমসের রিপোর্ট বর্তমান সিবিআইয়ের কাছে রয়েছে। এখনও পর্যন্ত সিবিআই তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি পেশ করা হয়নি। ফলে গোটা বিষয় নিয়ে অযথা বিভ্রান্তি তৈরি করা উচিত নয়। শিবসেনা নেতারা অযথা প্রয়াত অভিনেতার পরিবারের সদস্যদের টার্গেট করে চলেছে। ফলে মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।  


উল্লেখ করা যেতে পারে, প্রয়াত অভিনেতা মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত করে চলেছে সিবিআই। সম্প্রতি সামাজিক মাধ্যমে মুম্বই পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে। এইমসের গোপন রিপোর্ট নিয়ে সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়া এটি খবরের ওপর ভিত্তি করে সুশান্ত সিং রাজপুতের পরিবারের ওপর অভিযোগ করছে শিবসেনার নেতারা। সে দিকে ইঙ্গিত করে বিজেপি নেতা এই দাবি করেছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top