News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ৪৮ ঘণ্টা ট্রাম্পের জন্য ‘বিপজ্জনক’, মনে করছেন তাঁর চিকিৎসকরা
Image

আগামী ৪৮ ঘণ্টা ট্রাম্পের জন্য ‘বিপজ্জনক’, মনে করছেন তাঁর চিকিৎসকরা

নিউইয়র্ক, ৪ অক্টোবর (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আগামী ৪৮ ঘণ্টা খুবই ‘বিপজ্জনক’ বলে মনে করছেন তাঁর চিকিৎসকরা। চিকিৎসকরা জানান, ট্রাম্পকে সাত রকমের ওষুধ দেওয়া হচ্ছে। হাসপাতাল থেকেই প্রশাসনিক কাজ সারছেন তিনি। তাঁর জ্বর নেই। অক্সিজেন সাপোর্টও খুলে দেওয়া হয়েছে। তবে তিনি এখনও ঝুঁকিমুক্ত নন।  


মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শুক্রবার থেকে চিকিৎসাধীন ট্রাম্প। শনিবার হাসপাতাল থেকেই এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আগের চেয়ে ভালো আছি, শিগগিরই ফিরব। তবে মনে হচ্ছে আসল পরীক্ষা সামনে।’ তিনি জানান, ফার্স্ট লেডি মেলানিয়াও আগের চেয়ে সুস্থ বোধ করছেন। তিনি হোয়াইট হাউসে আছেন।

হাসপাতাল থেকে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শারীরিক অবস্থার কথা নিজেই জানান ট্রাম্প। সেই ভিডিওতে ওয়াল্টার রিডের মেডিক্যাল টিমকেও ধন্যবাদ জানান। বলেন, “আমাকে দ্রুত সুস্থ করে তুলতে তাঁরা চেষ্টার কোনও খামতি রাখছেন না।” দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানানোয় মার্কিন নাগরিকদেরও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভিডিওতে তিনি আরও জানান, তাড়াতাড়ি ফিরে এসে নির্বাচনী প্রচার শুরু করবেন। কিন্তু, তাঁর ‘আসল পরীক্ষা’ সামনে। তাঁর কথায়, “আমি সুস্থ বোধ করছি।সামনের কয়েকটা দিনে কী ঘটে, আমরা দেখতে পাব। এটাই হল আসল পরীক্ষা।” ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালের চিকিত্সকদের অভিমত, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ভালোই আছেন। তবে, আগামী ৪৮ ঘণ্টা তাঁর জন্য ‘ক্রিটিকাল’।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top