News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষেতি বাঁচাও যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী
Image

ক্ষেতি বাঁচাও যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি. স.): হরিয়ানা, পঞ্জাব এবং উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় কৃষি আন্দোলনকে হাতিয়ার করে কার্যত রাজনৈতিক ফায়দা তুলতে নেমে পড়েছে কংগ্রেস।সেই লক্ষ্যকে আরো সম্প্রসারিত করার উদ্দেশ্যে রবিবার সকালে তিন দিনের ক্ষেতি বাঁচাও যাত্রা শুরু করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। আগামী তিন দিন আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি। তাদের অভাব অভিযোগ মন দিয়ে শুনবেন রাহুল গান্ধী। এই কটা দিন কৃষকদের হয়ে বিক্ষোভ দেখাবেন তিনি।

এছাড়াও জনসমাবেশ এবং ট্রাক্টর মিছিলেও অংশগ্রহণ করবেন তিনি। রবিবার সকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপদের বাসভবন থেকে এই যাত্রার সূচনা করেন রাহুল গান্ধী। রাজনৈতিক মহলের মতে কৃষক আন্দোলনকে হাতিয়ার করে হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধারে সচেষ্ট রাহুল গান্ধী।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top