News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় নতুন করে করোনায় আক্রান্ত ৩৩২৬জন
Image

ওডিশায় নতুন করে করোনায় আক্রান্ত ৩৩২৬জন

ভুবনেশ্বর, ৪ অক্টোবর (হি. স.): ওডিশায় ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩২৬। ওই সময়ের মধ্যে করোনায় নিহত হয়েছে ১৬। ফলে রাজ্যের সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৭।


বিগত ২৪ ঘন্টায় কটক, খুরদায় তিনজনের মৃত্যু হয়েছে।বৌধ, ধেনকানল, জগৎসিংহপুর, কিওনঝড়, কোরাপুট, মালকানগিরি, সম্বলপুরে একজন করে মৃত্যু হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। রাজ্যে নতুন করে আক্রান্তদের মধ্যে ১৯৪৫ জন একান্তবাসে ছিলেন।

বাকি ১৩৮১ জনকে কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।রাজ্যে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৩, ৫৫৯।এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১, ৯৮, ১৯৪। এখনো পর্যন্ত ৩৪ লাখের বেশি করোনা পরীক্ষা গোটা ওডিশা জুড়ে হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top