News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় ভারতে একদিনে আক্রান্ত ৭৫৮২৯
Image

করোনায় ভারতে একদিনে আক্রান্ত ৭৫৮২৯

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি. স.): গোটা দেশজুড়ে করোনার মারণ দৌরাত্ম্য বেড়েই চলেছে। প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫৮২৯। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৬৫ লাখের গণ্ডি। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫, ৪৯, ৩৭৪। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯, ৩৭, ৬২৫। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫৫, ০৯, ৯৬৭। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ১, ০১, ৭৮২।

ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে ২ অক্টোবর পর্যন্ত ৭, ৮৯, ৯২, ৫৩৪ পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারেই করোনা পরীক্ষা করা হয়েছে ১১, ৪২, ১৩১। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে পরীক্ষা করার কারণে আক্রান্তদের চিহ্নিত করার কাজ সহজ হয়ে গিয়েছে। এতে করে জীবনহানির ঘটনাও কম হচ্ছে। জানুয়ারি মাসে গোটা দেশে যেখানে একজনকে করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে বর্তমানে অক্টোবর পর্যন্ত ৭. ৭ কোটি করোনা পরীক্ষা করা হয়েছে।বিপুল পরিমাণ করোনা পরীক্ষার জন্য সংক্রমণ কম ছড়িয়ে পড়ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top