News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রাখার পর রবিবার থেকে সীমিত পরিসরে খুলে গেল মক্কা নগরী
Image

দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রাখার পর রবিবার থেকে সীমিত পরিসরে খুলে গেল মক্কা নগরী

মক্কা,  ৪ অক্টোবর (হি.স.): দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রাখার পর রবিবার থেকে সীমিত পরিসরে খুলে গেল মক্কা নগরী । স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার মসজিদুল হারাম ওমরাহ পালনকারীদের জন্য খুলে দেওয়া হয়েছে বলে খবর আরব নিউজের। তবে ওমরাহ পালনের সময় মুসল্লিদের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


করোনার কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি বন্ধ থাকার পর তিনটি ধাপে ওমরাহর কার্যক্রম চালু হয়েছে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা রবিবার থেকে এতে অংশ নিতে পারবেন।  দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবেন। এই সময়ে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি পবিত্র মসজিদুল হারামে ঢুকতে পারবেন, যা সম্মিলিতভাবে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ।


তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে। সেই সময় প্রতিদিন ২০ হাজার জন ওমরাহ হাজি এবং ৬০ হাজার ইবাদতকারীকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে, যা মোট ধারণক্ষমতার সমান।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top