News Flash

  • Home
  • Uncategorized
  • হাথরাস কাণ্ডে সিবিআই তদন্তের সুপারিশ করলেন যোগী আদিত্যনাথ
Image

হাথরাস কাণ্ডে সিবিআই তদন্তের সুপারিশ করলেন যোগী আদিত্যনাথ

লখনউ, ৩ অক্টোবর (হি. স.): হাথরাস গণধর্ষণ কাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে তুলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার রাতে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এই কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সিবিআই তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন।

উল্লেখ করা যেতে পারে, এই নারকীয় ধর্ষণকাণ্ডে তদন্ত করতে সিট গঠন করেছিল উত্তরপ্রদেশ সরকার। সিটের প্রথম তদন্ত রিপোর্টের ভিত্তিতে জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ ইন্সপেক্টরকে সাসপেন্ড করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।নিগৃহীতার ভাইয়ের তরফ থেকে পুলিশি তদন্তের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। সম্প্রতি জেলাশাসকের একটি ভাইরাল ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা।

এদিকে আজ হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা বঢরা সহ পাঁচ সদস্যের কংগ্রেসের প্রতিনিধি দল । জানা গেছে এদিন প্রায় ২৫ মিনিট ধরে কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে। নির্যাতিতার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে প্রিয়ঙ্কা বলেন, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ উত্তরপ্রদেশ সরকার। নিরাপত্তা দেওয়ার পরিবর্তে ভয় দেখাচ্ছে যোগীর পুলিশ। বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বললেন রাহুল। যেভাবে নির্যাতিতাকে দাহ করা হয়েছে তা নিয়ে রাহুল-প্রিয়ঙ্কার কাছেও তীব্র ক্ষোভপ্রকাশ, বিচার চাই, বলল পরিবার। ডিএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাঁতর আবেদন। পাশে থাকার আশ্বাস রাহুল-প্রিয়ঙ্কার।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top