News Flash

  • Home
  • Uncategorized
  • ৬ দফা দাবিতে দুই ঘণ্টার গণবস্থান ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির
Image

৬ দফা দাবিতে দুই ঘণ্টার গণবস্থান ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ ৬ দফা দাবিকে সামনে রেখে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে দুই ঘণ্টার গণবস্থান সংগঠিত করল ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটি৷ এই দাবি গুলি হল রাজ্যের বিজ্ঞাপন পলিসিতে বৈদ্যুতিন সংবাদ মাধ্যম গুলিকে অনতিবিলম্বে অন্তর্ভুক্ত করা, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম গুলোর জন্য ৫১ শতাংশ বিজ্ঞাপন বরাদ্দ করা, রাজ্যের সকল সংবাদ মাধ্যমকে সরকারি স্বীকৃতি প্রদান ও যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরি দেওয়া৷ বৈদ্যুতিন সংবাদ মাধ্যম গুলির এক্রিটিয়েটেড সাংবাদিকের কোটা বৃদ্ধি করা, সরকারি অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা, খুমুলুঙে পৃথক প্রেসক্লাব গঠন করা৷

এদিনের গন অবস্থানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেক্ট্রনিক্স মিডিয়া সোসাইটির চেয়ারম্যান প্রনব সরকার, সদস্য সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা৷ প্রত্যেকে দাবি গুলির পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন৷ একই সঙ্গে এদিনের গন অবস্থানে সাংবাদিক , চিত্র সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কর্মীরা অংশ নেয়৷ এই ৬ দফা দাবিতে আগামী দিনেও ধারাবাহিক কর্মসূচী চালিয়ে জাওয়ার ঘোষণা দেওয়া হয় গনবস্থান স্থল থেকে৷ এদিন দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই গন অবস্থান কর্মসূচী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top