News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘের কাজে মানুষের বিশ্বাস প্রতিনিয়ত বেড়েই চলেছে : মোহন ভাগবত
Image

সংঘের কাজে মানুষের বিশ্বাস প্রতিনিয়ত বেড়েই চলেছে : মোহন ভাগবত

জয়পুর, ৩ অক্টোবর (হি. স.): শনিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডা: মোহন ভাগবত রাজস্থানের জয়পুরে সেবা সদনে করোনা কালে জয়পুর প্রান্ত টোলির তরফে আয়োজিত সেবা, শিক্ষা, জনগণকে স্বাবলম্বী করে তোলার কর্মকাণ্ড নিয়ে চর্চা করেছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন সংঘের কাজে সমাজের বিশ্বাস প্রতিনিয়ত বেড়েই চলেছে। করোনা কালে সংঘের তরফ থেকে যে বৃহৎ সেবা কার্য চালানো হয়েছিল তাতে মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য জেলা স্তরে এবং ব্লক স্তরে পরিকল্পনা গ্রহণ করা উচিত। এতে করে সমাজ এবং সংঘ একই দিশায় এগিয়ে যাবে।


শিক্ষা ক্ষেত্রে বিশেষ কার্য হওয়া উচিত বলে মনে করে সরসঙ্ঘচালক জানিয়েছেন, বিদ্যালয়ের পরিচালন সমিতি, অভিভাবক, শিক্ষক, দান দাতাদের নিয়ে আলোচনায় বসে সমস্যার সমাধান বের করতে হবে। সামাজিক সদ্ভাব বৈঠকের মাধ্যমে দেশ আজ যেসব সমস্যার সম্মুখীন তার সমাধানের পথ বাতলাতে হবে। যুবা কার্যকর্তাদের উচিত শাখা এলাকার অন্তর্গত সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে অধ্যায়ন করা। এতে ক্ষেত্র সমীক্ষাও যুক্ত করা উচিত। জয়পুরের প্রান্ত সংঘ চালক মহেন্দ্র সিংহ মেগি জানিয়েছেন, করোনা ও লকডাউনের সংঘের তরফ থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সমাজসেবামূলক কাজকর্ম যে করেছে তা নিয়ে এদিন চর্চা হয়েছে। সংঘের তরফ থেকে জনসেবামূলক প্রকল্প নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top