News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে বাঙালিদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে কলকাতা ও আগরতলায় মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ‘আমরা বাঙালী’র
Image

মেঘালয়ে বাঙালিদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে কলকাতা ও আগরতলায় মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ‘আমরা বাঙালী’র

গুয়াহাটি, ৩ অক্টোবর (হি.স.) : মেঘালয়ে বাঙালি জনগণের ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে আজ ৩ অক্টোবর ‘আমরা বাঙালী’-র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কলকাতার কসবায় অবস্থিত মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হয়েছে। অনুরূপ বিক্ষোভ প্রদর্শন ত্রিপুরার রাজধানী আগরতলায়ও করেছেন ‘আমরা বাঙালী’-র কর্মকর্তারা।

কলকাতায় আমরা বাঙালী-র কেন্দ্রীয় কমিটির সচিব বকুল রায় সহ এক প্রতিনিধি দল মেঘালয় ভবনের উচ্চপদস্থ কর্মকর্তার মাধ্যমে মেঘালয়ের রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকপত্র পাঠিয়েছেন। স্মাকপত্রে মেঘালয়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর নির্যাতনকারীদের শনাক্ত করে শাস্তি এবং অবিলম্বে বাঙালি নির্যাতন বন্ধের জন্য হস্তক্ষেপের দাবিতে জানানো হয়েছে।

স্মারকপত্র প্রদানের পর ‘আমরা বাঙালী’-র কেন্দ্রীয় কমিটির সচিব বকুল রায় বলেন, মেঘালয়ে অবিলম্বে বাঙালি জনগণের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। বাঙালিরা অনেক নির্যাতন সহ্য করেছেন। অনেক প্রতিবাদ করেছেন। এবার প্রতিরোধের পালা।

‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় ছাত্র-যুব সচিব তপোময় বিশ্বাস বলেন, বাঙালির বুকের রক্তে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে। অথচ সেই ভারতের মাটি মেঘালয়ে বাঙালিদের ওপর অত্যাচার তাঁদের দল সহ্য করবে না। অবিলম্বে মেঘালয়ে যদি অত্যাচার বন্ধ না হয় তা হলে অগ্নিযুগের আন্দোলনে যেতে বাধ্য হবেন নির্যাতিত বাঙালি জনগোষ্ঠীর মানুষ।

বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেছেন শুভজিৎ পাল, কৌস্তুভ সাহা, দেবাশিস বিশ্বাস, গোপা শীল দেবী  প্রমুখ। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন ‘আমরা বাঙালী’-র অসম প্রদেশ কমিটির সচিব সাধন পুরকায়স্থ।  

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top