News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধীজির মহৎ চিন্তাভাবনা থেকে অনেক কিছু শেখার আছে : প্রধানমন্ত্রী
Image

গান্ধীজির মহৎ চিন্তাভাবনা থেকে অনেক কিছু শেখার আছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): গান্ধীজির জীবন ও মহৎ চিন্তাভাবনা থেকে অনেক কিছু শেখার আছে। জাতির জনক মহাত্মা গান্ধীকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইটারে এমনই লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার সকালে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, গান্ধীজয়ন্তীতে আমাদের প্রিয় বাপুকে প্রণাম।  গান্ধীজির জীবন ও মহৎ চিন্তাভাবনা থেকে অনেক কিছু শেখার আছে। সমৃদ্ধ ও করুণাময় ভারত নির্মাণে বাপুর আদর্শ আমাদের এগিয়ে চলতে সহায়তা করুক। গান্ধীজয়ন্তীতে উপলক্ষ্যে শুক্রবার সকালেই রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও জাতির জনককে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রমুখ।


প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিন শুক্রবার। রাজঘাটের পরে বিজয়ঘাটে শাস্ত্রীজির সমাধিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বিজয়ঘাটে শাস্ত্রীকে শ্রদ্ধা জানান তাঁর ছেলে সুনীল শাস্ত্রী এবং অনিল শাস্ত্রী। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুক্রবার টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘নম্র ও দৃঢ়চেতা ছিলেন লালবাহাদুর শাস্ত্রীজি। দেশের কল্যাণেই তিনি জীবন অতিবাহিত করেছেন। জন্মজয়ন্তীতে আমরা তাঁকে স্মরণ করছি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top