News Flash

  • Home
  • Uncategorized
  • দুসৃকতিদের হামলায় আহত এক ব্যক্তি
Image

দুসৃকতিদের হামলায় আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ বামুটিয়া আর জামাই চৌমুহনীতে গতকাল রাতে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুষৃকতিকারীরা৷ তাতে তিনি গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ দুষৃকতীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যক্তির বাড়ি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা গেছে ওই ব্যক্তি দুর্গা বাড়িতে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলেন৷রাতে জামাই সমূহ নিয়ে এলাকায় তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে জখম করে দুসৃকতিকারীরা৷

তার কাছ থেকে নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়৷ রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে চলে যায় দুসৃকতিকারীরা৷রাস্তার পাশে রকক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেন দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত দুষৃকতীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷ঘটনাকে কেন্দ্র করে বামুটিয়া জামাই চৌমুহনী সহ পার্শবর্তী এলাকা গুলোতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অবিলম্বে দুষৃকতিকারীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top