News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ অক্টোবর থেকে ফের রাজ্যে শুরু নেইবারহুড ক্লাস
Image

৫ অক্টোবর থেকে ফের রাজ্যে শুরু নেইবারহুড ক্লাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ ত্রিপুরায় পুনরায় শুরু হচ্ছে নেইবারহুড ক্লাস৷ আগামী ৫ অক্টোবর থেকে সমস্ত সরকারি বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে খোলা আকাশের নীচে নেইবারহুড ক্লাস শুরু হবে৷ আজ বৃহস্পতিবার বুনিয়াদি শিক্ষা দফতরের অধিকর্তা সাজু বাহিদ এ-বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন৷ প্রসঙ্গত, করোনা লাগামহীন বৃদ্ধিতে গত ২৮ অগাস্ট থেকে ত্রিপুরা সরকার নেইবারহুড ক্লাস বন্ধ করে দিয়েছিল৷ করোনা-র প্রকোপে ওই ক্লাস শুরুর এক সপ্তাহের মাথায় বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল ত্রিপুরা সরকার৷ এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবং কেন্দ্রীয় সরকার আগামী ১৫ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্ণ স্বাধীনতা রাজ্যগুলিকে দেওয়ায়, ত্রিপুরা সরকার ফের নেইবারহুড ক্লাস শুরু করছে বলে মনে করা হচ্ছে৷


নেইবারহুড ক্লাসে প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের সপ্তাহে ৮ ঘণ্টা এবং ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের সপ্তাহে ১০ ঘণ্টা পঠন-পাঠন হবে৷ প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা প্রতিদিন দুটি ক্লাস নেবেন৷ তার জন্য নির্দিষ্ট গ্রুপ তৈরি করতে হবে৷ প্রত্যেক ক্লাসের সময় দেড় থেকে ২ ঘণ্টা করে হবে৷ এছাড়া, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এসসিআরটি-র কমানো পাঠ্যক্রমই পড়ানো হবে৷


এদিকে, স্বাস্থ্যবিধির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ নেইবারহুড ক্লাস খোলা আকাশের নীচে হবে৷ এক্ষেত্রে ছাত্রছাত্রীদের গ্রুপ অনুযায়ী তাদের বাড়ির নিকটবর্তী স্থান বাছাই করতে হবে৷ অবশ্য প্রয়োজন অনুসারে বিদ্যালয়ের বারান্দা কিংবা খোলা স্থানকেও নেইবারহুড ক্লাসের জন্য ব্যবহার করা যাবে৷ তবে ক্লাস রুমকে কোনওভাবেই নেইবারহুড ক্লাসের জন্য ব্যবহার করা যাবে না৷


অন্যদিকে, ছাত্রছাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ এছাড়া, প্রত্যেক ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাকে মাস্ক পরিধান করতে হবে এবং কিছুক্ষণ পর পর হাত সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে ধুতে হবে৷ জ্বর কিংবা কোনও ধরনের অসুস্থতা নিয়ে ছাত্রছাত্রীরা ক্লাসে যোগ দিতে পারবে না৷ সবর্োপরি নেইবারহুড ক্লাসে অংশ নেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সম্মতিপত্র অবশ্যই শিক্ষকদের কাছে জমা দিতে হবে৷


নেইবারহুড ক্লাস পর্যবেক্ষণে জেলা শিক্ষা আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক এবং ওএসডি-দের দায়িত্ব দেওয়া হয়েছে৷ অ্যাকাডেমিক লিডার এবং অ্যাকাডেমিক কো-অর্ডিনেটরদেরও সমস্ত কিছু নজরদারি রাখতে বলা হয়েছে৷ তবে কনটেনমেন্ট জোনে এই আদেশ কার্যকর হবে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top