News Flash

  • Home
  • Uncategorized
  • কুমার শচীন দেববর্মনের জন্মদিন পালিত
Image

কুমার শচীন দেববর্মনের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ কুমার শচীন দেববর্মণ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম৷ তাঁর সঙ্গীত প্রতিভা অতুলনীয়৷ এ রকম একজন কিংবদন্তি সাংসৃকতিক ব্যক্তিত্বের আদর্শ ও কর্মধারাকে পাথেয় করেই রাজ্যের সাংসৃকতিক জগতকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ আজ তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সুরসম্রাট কুমার শচীন দেববর্মণের জন্মজয়ন্তী অনুষ্ঠানে তাঁকে স্মরণ করে এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


এদিন মুখ্যমন্ত্রী বলেন, শচীন দেববর্মণ বাংলা ও হিন্দি মিলিয়ে অসংখ্য ছায়াছবিতে সঙ্গীতের সুর দিয়েছেন৷ তিনি শুধু সুরকারই ছিলেন না, প্রখ্যাত সঙ্গীতশিল্পীও ছিলেন৷ তাঁর গানে আজও নতুন প্রজন্ম আকৃষ্ট হয়৷ তিনি পদ্মশ্রী, ফিল্মফেয়ার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন৷ সাথে মুখ্যমন্ত্রী যোগ করেন, ত্রিপুরার রাজপরিবারের কৃতী সন্তান শচীন দেববর্মণ এবং তাঁর পুত্র রাহুল দেববর্মণ ত্রিপুরাবাসীর কাছে চিরকালের এক গর্বের নাম৷


এতিনি দাবি করেন, নতুন সরকার ত্রিপুরার সাংসৃকতিক পরিমণ্ডল বিকাশে বিবিধ পদক্ষেপ গ্রহণ করেছে৷ এর মধ্যে ২০০ কোটি টাকা ব্যয়ে কালচারাল হাব তৈরির উদ্যোগ অন্যতম৷ সেখানে উত্তর-পূর্বাঞ্চলের মহান সাংসৃকতিক ব্যক্তিত্বের জীবনদর্শন ও সাংসৃকতিক কর্মগুলি প্রদর্শিত হবে৷ তাতে বিকশিত হবে এই অঞ্চলের সাংসৃকতি পরিবেশ৷ উজ্জীবিত হবে নতুন প্রজন্ম৷ তাছাড়া সরকার যাত্রা-শিল্পেরও পুনরুজ্জীবনে পদক্ষেপ নিয়েছেন৷ তিনি বলেন, সাংসৃকতিক কর্মকাণ্ড আমাদের মানসিক ও ব্যক্তিত্বের বিকাশে অনন্য ভূমিকা পালন করে৷ মনের রসদ জোগায়৷

তাঁর কথায়, ত্রিপুরার জাতি ও জনজাতি সম্প্রদায়ের সংসৃকতির বিকাশ ঘটাতে সরকার উদ্যোগ নিয়েছে৷ এই কাজে তথ্য ও সংসৃকতি দফতরের পাশাপাশি ত্রিপুরার শিল্পী সমাজকেও এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন৷ ভারতীয় সভ্যতা, সংসৃকতিকে কীভাবে সমগ্র বিশ্বের সম্মুখে তুলে ধরা যায় এর জন্য প্রতিনিয়ত কাজ করে চলছেন৷ প্রধানমন্ত্রী যে দিশাতে কাজ করে চলছেন সবাই মিলে একই দিশাতে কাজ করলে দেশ ও রাজ্য অচিরেই শক্তিশালী হয়ে উঠবে, দৃঢ়তার সাথে বলেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top